রফিক রানা,ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের তাঁতিপাড়া কলাগাছিয়া এলাকার দুটি মাদরাসার প্রায় দুই শতাধীক ছাত্র শিক্ষকের মাঝে খিচুরি বিতরণ করেছেন উক্ত গ্রামের বাসিন্দা ও ৩ নং ওয়ার্ড সদস্য শাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামের সর্বস্তরের লোকজনের মাঝে এবং ওই মাদরাসা দুটিতে খিচুরি বিতরণ করেছেন।
প্রসঙ্গত, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকায় খিচুরি বিতরণের উদ্যোগ নেন শাখাওয়াাত হোসেন। এ গ্রামে একক ভাবে এ ধরণের আয়োজনের উদ্যোগ এর আগে কখনো কেউ গ্রহণ করেননি। এ দিন দুপুরে কলাগাছিয়া আবুববক সিদ্দিক (রাঃ) হাফেজিয়া মাদরাসা ও এতিম খানা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের ৭৫ এর ১৫ আগষ্ট শাহাদাৎ বরণের বিষয়ে আলোচনা সভা ও করা হয়। সভায় মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ জাহাঙ্গীর ইকবাল, শিক্ষক মুফতি আজমল নাবিল গোপালগঞ্জী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১৫ আষ্টের শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।