সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কারামুক্ত বিএনপি নেতা সালামকে মহানগর বিএনপির ফুলের শুভেচ্ছা

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | ১২:৩২ পূর্বাহ্ণ

কারামুক্ত বিএনপি নেতা সালামকে মহানগর বিএনপির ফুলের শুভেচ্ছা

কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা নয়াপল্টনে এড. আব্দুস সালাম আজাদের ব্যক্তিগত অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য মাসুদ রানা, শাহিন আহমেদ, বিএনপি নেতা চ ল মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে ধোলাইখালে মোড়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার মামলায় গ্ৰেফতার বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ গত বুধবার (৯ আগস্ট) বিকেল ৬টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্তি পান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন