সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ ২ সন্তানের জননী

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | ৪:১৪ পূর্বাহ্ণ

হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ ২ সন্তানের জননী

হাসপাতালের যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ২ সন্তানেরর জননী হোসনে আরা (২৩) গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ গৃহবধূর কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের স্বামী মাহাবুব হোসেন বাদী হয়ে বুধবার ( ৯ আগস্ট) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৪৪৯ তাং- ৯-৮-২৩ইং। নিখোঁজ গৃহবধূ হোসনে আরা বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার মাহাবুব মিয়ার স্ত্রী ।

এর আগে গত ৪ আগষ্ট দুপুর ২টায় বন্দর থানার মদনগঞ্জ থেকে নবীগঞ্জস্থ বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বের হয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন