রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া

বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | ৩:৫৫ পূর্বাহ্ণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী  উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, কি অপরাধ ছিলো বঙ্গবন্ধুর, কি অপরাধ ছিলো তার পরিবারের? আজানের ঠিক আগ মুর্হুর্তে সেই মীরজাফররা বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা করা হলো। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছিলেন, সেটা অনুধাবন করতে হবে। তারই কন্যা শেখ হাসিনা, যার কারনে দেশ আজ উন্নয়নের জোয়াড়ে ভাসছে।
তিনি আরও বলেন, ১৫ আগষ্ট যেভাবে সুন্দর মতে মিলাদ পরানো হয়, পৃথিবীর অন্যকোথাও এমন ভাবে মিলাদ পরিয়ে দোয়া করা হয় কিনা আমার জানা নাই। সুতরাং বোঝা যায় বাংলার মানুষ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে কতটা ভালোবাসে।
সভাপতির বক্তব্যে ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেছেন, জাতীয় ও আন্র্Íজাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গমাতাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন, তার দেহাবশেষ চলে গেছে কিন্তু কর্ম রেখে গেছেন। বঙ্গবন্ধুর অর্ধাঙ্গিনী হিসাবে বঙ্গবন্ধুর কর্মকান্ডে পাশে থেকে নানা ভূমিকা পালন করেছেন। বঙ্গমাতা আপনার আমার অহংকার। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহ্যসিক ভাষনের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল এর স ালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সাধারণ মানুষ আল মামুন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এড. স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন মাসুদ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের রানা, যুবলীগ নেতা মো. মামুন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সওদাগর, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস টি আলমগীর, সোনারগঁাও উপজেলা ছাত্র লীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিক নেতা মুজিবুর রহমান সহ প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন