সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশে পারভীনের বিশাল শোডাউন

শনিবার, ২২ জুলাই ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ

ঢাকা বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশে পারভীনের বিশাল শোডাউন

আড়াইহাজার প্রতিনিধি: শনিবার দুপুর ১২টায় মৎস ভবন হইতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের মহাসমাবেশে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে বি.এন.পির শত শত নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহন করেন।

সমাবেশে যোগ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে পারভীন আক্তার বলেন, তারুণ্যের মহাসমাবেশে আমি শত শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছি। ভোট চোর, স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করতে আমাদের বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক এক দফা দাবি আদায় ও স্বৈরাচার সরকার কে বিদায় না করা পর্যন্ত দলীয় নির্দেশনা মোতাবেক একের পর এক কর্মসূচী চালিয়ে যাব। এসব কথা বলেন কেন্দ্রীয় নেত্রী পারভীন আক্তার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন