সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ১৫শ পিছ ইয়াবা সহ নারী আটক

সোমবার, ১৭ জুলাই ২০২৩ | ৪:৩৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ১৫শ পিছ ইয়াবা সহ নারী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেকপোস্টে তল্লাশির সময় ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহনাজ (৫৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। শাহনাজ সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, আমরা এ পথে মাদকের চোরাচালান রোধে এ চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

তিনি জানান, মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ে এ পথটি ব্যবহৃত হচ্ছিল সংবাদে চেকপোস্টটি স্থাপিত হয়েছে। যেখানেই মাদকের সন্ধান মেলবে সেখানেই অভিযান চলবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন