মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের নতুন ডিসি মাহমুদুল হক

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের নতুন ডিসি মাহমুদুল হক

নারায়ণগঞ্জে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হককে। বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান মঞ্জুরুল হাফিজ। তিনি এর আগে চাপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেড় বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন