বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সিএনজি চাপায় অটো চালক নিহত

রবিবার, ০২ জুলাই ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ

আড়াইহাজারে সিএনজি চাপায় অটো চালক নিহত

নারায়ণগঞ্জের আড়াইাহজারে বেপরোয়া সিএনজি অটোরিক্সার চাপায় আবুল হোসেন (৫০) নামের এক অটো চালক নিহত হয়েছে।

রোববার বিকাল সাড়ে চারটায় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর চারতলা মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, রোববার বিকেলে আবুল হোসেন আড়াইহাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিল।

এসময় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া অটোরিক্সা তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মাথায় প্রচন্ড আঘাত পায়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন