বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

রবিবার, ০২ জুলাই ২০২৩ | ৬:৫১ অপরাহ্ণ

আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি জবরদখল করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে রুবেল (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ নূরইসলাম গং।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার সাতগ্রাম
ইউনিয়নের পুরিন্দা এলাকায়। মূমুর্ষূ অবস্থায় রুবেলকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে আহত রুবেলের পিতা আলী হোসেন জানান, বিরোধ পূর্ণ একটি জমি একই গ্রামের নূরইসলাম, আল আমিন, সাইফুল, একাব্বরগং শনিবার বিকেলে জবরদখল করতে গেলে তাতে বাধা দেন রুবেল।

ফলে প্রতিপক্ষের ১৪/১৫ জন সন্ত্রাসী প্রকৃতিরি লোক আগে থেকে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে প্রস্তুত থাকা অবস্থায় রুবেলকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই রফিক জানান, ভিকটিমকে থানায় নিয়ে আসা হয়েছিল।

তার অবস্থা গুরুতর বিধায় তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন