সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার পৌরসভায় আ’লীগ প্রার্থী সুন্দর আলী জয়ী

সোমবার, ১২ জুন ২০২৩ | ১০:৪০ অপরাহ্ণ

আড়াইহাজার পৌরসভায়  আ’লীগ প্রার্থী সুন্দর আলী জয়ী

মো.জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ রবিউল আলম বেসরকারিভাবে এ ঘোষণা দেন।

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিকের সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট । তার নিকটম প্রতিদ্ব››দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ পৌরসভায় ভোটার সংখ্যা ২৬ হাজার ৫২৫ জন। এবারই প্রথম আড়াইহাজার পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম আড়াইহাজার পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে আড়াইহাজার পৌরসভায় ভোট হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন