বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় আবাবিল সংসদের উদ্যোগে ওয়াজ মাহফিল

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | ১:২৪ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় আবাবিল সংসদের উদ্যোগে ওয়াজ মাহফিল

আড়াইহাজারে ইসলামি সংগঠন আবাবিল সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে আগামী বৃহস্পতিবার(৮’জুন) বাদ আছর হাজিরটেক গ্রামের নতুন ঈদগাহ মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

এ ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

আবাবিল সংসদের সভাপতি শাব্বীর আহমাদ শিবলীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফাইজুল হক ডালিম।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন শাইখুল হাদিস আল্লামা মুফতী নজরুল ইসলাম কাসেমী।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন মুফতি আমীনুল ইসলাম ( মামুন ) আড়াইহাজারী।এছাড়া আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বয়ান করবেন।

ওয়াজ মাহফিলের উপস্থাপক ও আবাবিল সংসদের সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন