বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট উত্তেজনা ঠেকাতে বৈঠক

শনিবার, ২৭ মে ২০২৩ | ৭:১৬ পূর্বাহ্ণ

বন্দরে গরুর হাটের ইজারা নিয়ে  সৃষ্ট উত্তেজনা ঠেকাতে বৈঠক

বন্দরে নাসিক ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট সংলগ্ন বালুর মাঠের গরুর হাটকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তজনা ঠেকাতে হাট কমিটি ও মুরুব্বিদের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় মুরুব্বি ও পঞ্চায়েত কমিটির উপস্থিততে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত এলাকার মুরব্বি ও হাট কমিটির সদস্যরা হয়ে বলেন; উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট হাট-টি ঐতিহ্যবাহী হাট, কতিপয় কিছু লোক ব্যবসা করবে আর হাট কমিটির সাড়ে সাতশত লোক বসে থাকবে এটা মেনে নেওয়া সম্ভব না।

ঈদ মানে আনন্দ এই হাটকে কেন্দ্র করে এলাকায় আনন্দ উৎসব বিরাজ করে কিন্তু কতিপয় অসাধু ব্যক্তিদের জন্য আমাদের সবার আনন্দ বিলিন হয়ে যায়। এটা হতে দেয়া হবেনা।

আওয়ামী লীগ নেতা ও হাট কমিটির সদস্য মো ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের কোন্দল ঠেকাতে আজকের বৈঠক। মুষ্টিময় কিছু মানুষ হাট করবে আর বাকী সদস্যরা বসে থাকবে একটা নিন্দনীয় বিষয় আমরা কোন ভাবেই এই মুষ্টিময় মানুষের কাছে ঐতিহ্যবাহী হাটটি ছেড়ে দিতে পারিনা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন