বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিম শাখার কমিটি গঠন

শনিবার, ১৩ মে ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ

খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিম শাখার কমিটি গঠন

খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিমের সভাপতি মাওলানা ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন বন্দর থানা পশ্চিম শাখার কমিটি গঠন কল্পে লক্ষণখোলাস্থ মজলিস কার্যালয়ে থানা মজলিসে শূরার এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।

খেলাফত মজলিসের মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুজ্জামানকে সভাপতি ও এডভোকেট আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সেশনের জন্য বন্দর থানা পশ্চিম শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর থানা পূর্ব শাখার সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

বন্দর থানা পশ্চিম শাখার দায়িত্বশীলগণরা হলেন সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি-মাওলানা আব্দুল হান্নান, মোস্তাক আহমদ, শাহিদুজ্জামান, জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক- এড. আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক কাজী মহিউদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সুমন, শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জসিম, সদস্য মুফতি আব্দুল্লাহ ভূঁইয়া, হাফেজ মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা যোবায়ের আহমাদ আনসারী ও হাফেজ মুহাম্মাদ কবির।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন