সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | ৬:৩৮ অপরাহ্ণ

আড়াইহাজারে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাত (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ফয়সাল নামের এক যুবক। বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এই ঘটনাটি ঘটে ।

ঘটনার বিবরণে জানা যায় যে, ওই সময় রেজাউল মাষ্টারের ছেলে শাহাদাত বাড়ীর কাছে মাষ্টার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপেক্ষর গিয়াসউদ্দিনের ছেলে ফয়সাল একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে আড়াইহাজার ফয়সাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন