ষ্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ পিস ইয়াবাসহ মাসুদ ( ৪১) ও জুয়েল (৪১) নামে দুইজনকে শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার এ এস আই হাবিবুর রহমান মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় মাদক বিরোধী টহল দেয়ার সময় ৩০ পিস ইয়াবাসহ সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মাসুদ ওই এলাকার কাবিল মেম্বারের ছেলে।
অপর দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা টু বি বাড়িয়া সড়কের বিশনন্দী ফেরীঘাট এলাকায় হাসু এন্টারপ্রাইজ এর সামনের পাকা রাস্তা থেকে জুয়েল (৪১) নামে এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটক জুয়েল নরসিংদীর সাটিরপাড়া ( কাউরিয়াপারা) এলাকার মৃত কবিরের ছেলে। ওই সময় আড়াইহাজার থানার এস আই ফারুক এবং এ এস আই হাবিবুর রহমান মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফেরীঘাট এলাকায় মাদক বিরোধী টহল দেয়ার সময় জুয়েলকে দেখে সন্দেহ হলে তার সঙ্গে থাকা পুটলী তল্লাশী করে উল্লেখিত গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে