সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্কুলে চুরি

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | ৭:০০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে স্কুলে চুরি

ষ্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর আলমাস মোল্লা
ইসলামীক মডেল স্কুলে এ ঘটনা ঘটে।

স্কুলের পরিচালক সাংবাদিক শাহজাহান কবির জানান, প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার স্কুল শেষে স্কুল তালাবদ্ধ করে সকল ছাত্র শিক্ষক যার যার বাড়ীতে চলে যান।

শুক্রবার ভোরে পাশ্ববর্তী জমিতে এক কৃষক কাজ করতে যাবার সময় দেখতে পান স্কুল ঘরের দরজা এবং তালা ভাঙ্গা।

পরে স্কুল কর্তৃপক্ষকে সংবাদ দিলে তারা গিয়ে দেখেন যে, স্কুলের ৫টি সিলিং ফ্যান, ১০টি চেয়ার, একটি অফিস টেবিল, স্কুলের ঘন্টা, একটি ড্রাম, এবং একটি টিউবয়েল অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন