সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নির্যাতনে নিহত যুবদল নেতা মাহবুবের জানাজা দাফন সম্পন্ন

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে নির্যাতনে নিহত যুবদল নেতা মাহবুবের জানাজা দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক নিহত মোঃ মাহবুবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) উপজেলার পাঁচরুখী মাদ্রাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ দলীয় নেতা কর্মীরা অংশ নেন।

এসময় জানাজার পূর্বে দেয়া বক্তব্যে নেতারা এ ঘটনায় বিচার দাবি করেন এবং জড়িতদের এজন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবী করেছেন মহিলা দলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিবাড়ী বাজার সংলগ্ন এলাকা থেকে যুবদল নেতা মাহবুবুল আলমকে ধরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যার ঘটনার সাথে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবী বিএনপি নেতাকর্মীদের। আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব জানান, আমরা মোট ৮ জনকে আটক করেছ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন