সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জুস কারখানায় অভিযানে ২৬ হাজার লিটার জুস ধংস,লাখ টাকা জরিমানা

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | ৩:৫৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে জুস কারখানায় অভিযানে ২৬ হাজার লিটার জুস ধংস,লাখ টাকা জরিমানা

আড়াইহাজার উপজেলায় একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১১। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বামনদি পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রডাক্টে এ অভিযান চালানো হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ২৬ হাজার লিটার জুস ঘটনাস্থলে ধংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও র‍্যাব-১১’র সিপিসি-১’র এএসপি মো. খলিলুর রহমান। এ সময় ক্যাব, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।

মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটাইয়ের অনুমোদন না নিয়ে বিএসটি আই এর লগো ব্যবহার ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং প্রায় ২৬ হাজার লিটার জুস ধংস করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন