বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে চাঁদার দাবিতে জমি ব্যবসায়ীকে পিটিয়ে জখম

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৩:৩৪ পূর্বাহ্ণ

বন্দরে চাঁদার দাবিতে জমি ব্যবসায়ীকে পিটিয়ে জখম

বন্দরে চাঁদার দাবিতে তাহের মৃধা (৫০) নামে এক জমি ব্যবসায়ীকে বেদম ভাবে পিটিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী পিতা/পুত্রদের বিরুদ্ধে।

ওই সময় হামলাকারিরা জমি ব্যবসায়ী ২টি মোবাইল সেট ভেঙ্গে ফেলে আরো ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। গত বুধবার (২২ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে ঘটনার ওই দিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত জমি ব্যবসায়ী তাহের মৃধা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সন্ত্রাসী পিতা সম্প্রতি বন্দর থানা জোড়া স্কুল ছাত্র হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন ও তার সন্ত্রাসী দুই পুত্র রোমান ও ফয়সালকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার কুশিয়ারা বাগবাড়ী এলাকার মৃত মেছের আলী মৃধা ছেলে তাহের মৃধা দীর্ঘ দিন ধরে জায়গা জমি ব্যবসা করে আসছে। গত ১০ দিন পূর্বে হত্যা মামলার আসামী আনোয়ার মিয়ার ছেলে রোমানসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী জমি ব্যবসায়ী তাহের মৃধার নিকট টাকা দাবি করে।

জমি ব্যবসায়ী সন্ত্রাসী রোমানের চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে টাকা চাওয়ার বিষয়টি জমি ব্যবসায়ী তাহের মৃধা রোমানের পিতা আনোয়ার হোসেন ও তার ছোট ভাই ফয়সালকে জানায়।

এর ধারাবাহিকতায় গত বুধবার (২২ মার্চ) বিকেল ৪টায় জমি ব্যবসায়ী তাহের মৃধা নবীগঞ্জ বাগবাড়ী স্ট্যান্ডের সামনে আসলে ওই সময় সন্ত্রাসী রোমান ও তার ছোট ভাই ফয়সাল এবং তাদের পিতা আনোয়ার হোসেনসহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী জমি ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়াসহ ২টি মোবাইর সেট ভাংচুর করে আরো ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন