বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ১ থেকে ৯নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও হয়নি কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | ২:২৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ১ থেকে ৯নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের  সম্মেলন হলেও হয়নি কমিটি ঘোষণা

আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের নির্দেশনায় শুরু হয়েছে সম্মেলন।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ থেকে ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২৩) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১০ মার্চ) বিকালে মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১, ২ ও ৩নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ওয়ার্ডের প্রার্থীরা মিছিল নিয়ে ফ্যাস্টুন, ব্যানার ও ঢাক-ঢোল বাজিয়ে সম্মেলন সফল করার লক্ষে অংশ গ্রহন করেন।

উক্ত সম্মেলন অতিথিরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা সভা শেষে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সস্পাদক প্রার্থীদের পরিচয় উপস্থাপনা করে সম্মেলন সমপ্ত ঘোষনা করেন। এতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরলেও রয়েছেন দুশ্চিন্তায়।

পদবঞ্চিত হওয়ার আশঙ্কায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ নিয়ে তৃনমূল ও নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় চরম অসন্তোষ, বিরাজ করেছে ক্ষোভ।

গত রবিবার (১২ মার্চ) সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক ভাঙারপুলে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানেও সম্মেলনে অতিথিরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা সভা শেষে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সস্পাদক প্রার্থীদের পরিচয় উপস্থাপনা করে সম্মেলন সমপ্ত ঘোষনা করেন।

সর্বশেষ মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় মহাগরের অন্র্Íগত সিদ্ধিরগঞ্জের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন অতিথিরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা সভা শেষে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সস্পাদক প্রার্থীদের পরিচয় উপস্থাপনা করে সম্মেলন সমপ্ত ঘোষনা করেন।

এর আগে প্রায় ৬ থেকে ৭ মাস নারায়ণগঞ্জ মহাগরের অন্র্Íগত সিদ্ধিরগঞ্জের ওয়ার্ডের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুতি নিয়ে সাংগঠনিক কার্যক্রম আলোচণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াসমিন। সাংগঠনিক এসব কার্যক্রমে তদারকিতে কেন্দ্রীয় ও স্থানী নেতারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সম্মেলন প্রস্তুতি সভা শেষে কমিটি গঠনের বিষয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করা হবে বলে শুরু করেন মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ থেকে ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন। কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরলেন কেন্ডিডেট নেতাকর্মীরা। যথা সময়ে সম্মেলন হলেও ঘোষনা হলোনা কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক নেতাকর্মীরা বলেন, সম্মেলন উপলক্ষে প্রায় ৬/৭ মাস ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। তিনি নিজেসহ সব প্রার্থী সম্মেলনকে সামনে রেখে বিপুল অর্থ ব্যয় করেন। সম্মেলন শেষ হয়েছে এখনো কমিটি দেওয়া হচ্ছে না। এ কমিটি কবে ঘোষণা করা হবে তাও অনিশ্চিত।

দলে মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, কিশোর গ্যাং লিডারসহ বিভিন্ন অপরাধে জড়িতরা স্থান পাওয়ার জন্য সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন। অবমুল্যায়িত হচ্ছে দলের দু:সময়ে রাজপথ কাপানো ত্যাগী নেতাকর্মীরা। এনিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ।

এদিকে জানাযায় কমিটিতে স্থান পেতে বিতর্কিত নেতারা করছেন নানা তদ্ববির ছুটছে শীর্ষ পর্যায়ের নেতাদের দ্বারে দ্বারে। যুগের পর যুগ ধরে রাজপথের পরীক্ষিত স্বেচ্ছাসেবক লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বির্তকিতরা পদ পদবী পাওয়ার জন্য তৎপর হয়ে উঠায় তৃনমূলের মধ্যে সৃষ্টি হয় অসন্তোষ, বিরাজ করেছে চরম ক্ষোভ। তৃনমূল নেতাকর্মীদের দাবি বিতর্কিত নয় ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের চাই নতুন কমিটিতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন