সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চালকের হাত পা বেঁধে অটো ছিনতাই

বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ

আড়াইহাজারে চালকের হাত পা বেঁধে অটো ছিনতাই

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার দিবাগত রাতে চালক ও যাত্রীদের হাত- পা বেঁধে ও মাইরপিট করে প্রায় এক লাখ টাকা মূল্যের অটো ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরবাড়ী- কামরানীরচর সড়কের ছোট বিনাইরচর ব্রীজ এলাকায়।

জানা গেছে, ছোট বিনাইরচর এলাকার খালেকের জামাতা আবুল হোসেন তার অটো নিয়ে মঙ্গলবার রাত ২ টার দিকে ব্রাহ্মন্দী এলাকায় বাউল গানের আসর থেকে চামুরকান্দী গ্রামের সফর আলী নামে এক যাত্রীকে বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে ছোট বিনাইরচর ব্রীজ এলাকায় আসা মাত্র ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে অটো থামাতে বাধ্য করে।

পরে তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রী ও চালকের হাত- পা বেঁধে ফেলে রেখে অটো টি ছিনিয়ে নিয়ে যায়। আক্রান্তদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন