মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নদী কৃত্য দিবসে অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে লাঙ্গলবন্দে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির প্রতিবাদ সভা

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | ১১:০৩ অপরাহ্ণ

নদী কৃত্য দিবসে অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে লাঙ্গলবন্দে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির প্রতিবাদ সভা

ব্রহ্মপুত্র নদসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে প্রতিবাদ সভা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের পাড়ে রাজঘাটে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এ প্রতিবাদ সভায় সংগঠনের কর্মী ও শিকক্ষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক হাফেজ পারভেজ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতা জহিরুল ইসলাম খোকন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে নদীর মাঝ থেকে অবৈধ বালু উত্তোলন, নদী দখল, দূষণ, নদীতে অবৈধ বাধ দেয়া, অপরিকল্পিত ব্রীজ নির্মাণসহ নানা ভাবে নদীকে মেরে ফেলতে সচেষ্ট প্রভাবশালী মহল। এ মহলটিকে রুখতে সরকারকে আন্তরিক ও জনসাধারণকে সচেতন হতে হবে। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, পরিচালক আঃ বাতেন সরকার, সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, বটমূল ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী সহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন