বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

শনিবার, ০৪ মার্চ ২০২৩ | ৬:০৫ পূর্বাহ্ণ

কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলাস বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের আমির আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে সমাবেশে প গড় জেলায় কাদিয়ানীদের আয়োজিত সালানা জলাস বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। পাশাপাশি সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করার দাবি জানান। জলাস বন্ধ না করলে সংগঠনটির উদ্যোগে লংমার্চসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

সমবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মুফতি মুসফিকুর রহমান জামাল ও প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান প্রমূখ। এছাড়াও সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা ও ডেমরা থানা এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন