বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণের পর হত্যার হুমকির ঘটনার থানায় অভিযোগ

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণের পর হত্যার হুমকির ঘটনার থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সালাউদ্দীনের ছত্রছায়ায় অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের পর হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ কাইয়ুম (৪৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ (অভিযোগ নং-৭৩১) দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মিজমিজি পশ্চিম মধ্যপাড়া এলাকার মোঃ কোরবান মিয়ার ছেলে মোঃ বোরহান উদ্দিন (৪৫), মোঃ বোরহান উদ্দিনের স্ত্রী মোসা: শামীমা বেগম (৩৮), মোঃ হাসান মিয়া বেপারী (৪০), আমির হোসেন বেপারীর ছেলে মোঃ দুলাল মিয়া বেপারী (৪৩), শাহিনুর বেগম (৩২), হাজী রুস্তম মোল্লার ছেলে মোঃ রফিক আহম্মেদ (৪৪), সুরুজ মিয়ার ছেলে মো: আব্দুল আউয়াল (৪৫), হাজী রুস্তম মোল্লার ছেলে আজগর আলী মোল্লা (৪৫), মোঃ রবিউল (৩৯), রাজ্জাক মিয়ার ছেলে মোজাম্মেল (৩৮), খলিল মিয়ার ছেলে মো: আলমগীর হোসেন (৪০) ও মৃত আমির হোসেনের ছেলে
মোঃ সালাহ উদ্দিন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ কাইয়ুম সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী আল আমিন নগর এলাকায় দশ শতাংশ জমি ক্রয় করেন। অভিযোগের ১২ নং অভিযুক্ত নাসিক ১ নং বিএনপি নেতা মোঃ সালাউদ্দীন ও তার ক্যাডার বাহিনী ভুক্তভোগীর জমিতে অনাধিকার প্রবেশ করে
জোর পূর্বক পাকা নির্মান কাজ করছেন। এমন সংবাদ পেয়ে ভুক্তভোগী সকাল ১০ টার সময় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাকা নির্মান কাজে বাধা প্রদান করিলে অভিযুক্তরা এলাপাথারীভাবে কিল, ঘুষি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং জমির দখল ছেড়ে দিবে জানিয়ে ভুক্তভোগীর নিকট পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবী করেন।

পরবর্তীতে ভুক্তভোগী চাঁদা দাবির পঞ্চাশ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জমির দখল না ছাড়া এবং ভুক্তভোগীসহ তার পরিবারের সদস্যদের অপহরন করে খুন ও জখম করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ যদি অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপহরণের পর হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি এ ধরনের হুমকি দিয়ে থাকেন তাহলে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে ফুটপাতে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, অনুমোদন ছাড়াই নিজের নামে এলাকার নামকরণসহ নানা অপকর্মের ঘটনায় প্রায় সময়ই পত্রিকার শিরোনাম হন নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: সালাউদ্দিন ওরফে মদদী সালাউদ্দিন। সালাউদ্দিনের রয়েছে বিশাল এক ক্যাডার বাহিনী। থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে গোপনে আঁতাত রেখে
বীরদর্পে চলাফেরা করছেন এই বিতর্কিত বিএনপি নেতা সালাউদ্দিন। তার এই বাহিনী দিয়েই এলাকায় নিরীহ অসহায় মানুষের জমি জোরপূর্বক দখলে নেয়া, মানুষকে ব্ল্যাক মেইল করে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত এই সালাউদ্দিন। সম্প্রতি সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকায় ফুটপাতে চাঁদাবাজির ঘটনায় সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে থানা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তদবির করে মোটা অংকের টাকায় ছাড়া পান এই সালাউদ্দিন। জানা যায় তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন