বন্দরে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী (১৩)কে রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে বখাটে রোমানসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
এ ঘটনায় স্কুল ছাত্রী মা বেগম এলাকায় প্রতিকার না পেয়ে এ ব্যাপারে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর বাদী হয়ে বখাটে রোমান ও তার পিতা মাছুমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানার রাজবাড়ীস্থ শ্রম কল্যানের সামনে ওই উত্ত্যক্ত ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর শাহীমসজিদ এলাকার শাহজামাল মিয়ার ১৩ বছরের মেয়ে বন্দর সিকদার আব্দুল মালেক উচচ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এ সুবাদের বন্দর নুরবাগ এলাকার মাছুম মিয়ার বখাটে ছেলে রোমানসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন বখাটে যুবক আমার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘ দিন ধরে নানা অঙ্গভঙ্গিতে উক্তাক্ত করে আসছিল।
এ ঘটনায় স্কুল ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তার মা বখাটে রোমানকে উত্ত্যক্ত করতে বাধা নিষেধ করে। বাধা নিষেধের পরও বখাটে রোমান আরো বেশী উক্তাক্ত করা শুরু করলে এক পর্যায়ে স্কুল ছাত্রীর মা বখাটে রোমানের পিতা মাছুম মিয়া কাছে উক্তাক্ত বিষয়টি অবগত করে।
এর ধারাবাহিকতায় গত রোববার ও গত সোমবার দুপুরে স্কুল ছাত্রী টিফিনে স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ী শ্রমকল্যানের সামনে আসলে ওই সময় বখাটে রোমানসহ অজ্ঞাত নামা ৩/৪ জন বখাটে যুবক স্কুল ছাত্রীকে জোর পূর্বক টেনেহেচড়ে অটো রিক্সাযোগে সাবদী পিনিক স্পটে নিয়ে আসে। ওই সময় স্কুল ছাত্রী মানুষ দেখে ডাক চিৎকার শুরু করলে ওই সময় বখাটে রোমানসহ তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়ে আমি সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।