সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক হতে ধর্ম বিরোধীর প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৭ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক হতে ধর্ম বিরোধীর প্রতিবাদে  সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ ফ্রেব্রয়ারি) জুম্মার নামাজের শেষে চিটাগাংরোডস্থ মিনার মসজিদ হতে চাষাঢ়া আদমজী সড়কের শিমরাইল মোড়ের বিদ্যুৎ অফিসের সামনে মিছিলটি শেষ করে তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নারায়ণগঞ্জ মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কোরআন তেলওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বাংলাদেশের অবস্থা দিনদিন ভয়াবহ আকারে রুপ নিচ্ছে। আমরা যে চাল ২০ টাকায় ক্রয় কড়েছি সেটা এখন প্রায় ১০০ টাকার মতো।

গরু তো দূরের কথা যে বয়লারের মুরগী আমরা ১২০ টাকায় ক্রয় করে খেতাম। সেটা এখন ২৫০ টাকায় কিনতে হচ্ছে। আমাদের গরীব ভাইবোনেরা আজ রাস্তায় রাস্তায় ঘুরিতছে।নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতিতে মানুষের অবস্থা শোচনীয়। দরিদ্র মানুষের ব্যথা বুঝতে পারছে না কেউ। এর সমাধান দ্রুত করা উচিত।

তারা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্ম ও জাতিসত্ত্বার বিরোধী বিভিন্ন কর্মকান্ড করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন