শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৩৪ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যবসায়ী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আবুল হাসান (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহাসড়কের সোনাখালী এলাকার এ ঘটনাটি ঘটে।

আবুল হাসান বাড়ির সামনের রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসান সোনারগাঁয়ে সোনাখালী এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন