আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানালেন কর অঞ্চল নারায়ণগঞ্জ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কর কমিশনার, কর অঞ্চল নারায়ণগঞ্জ এর পক্ষে উপকর কমিশনার মোহাম্মদ দাউদ হোসেন।
এ সময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন মিন্টু ঘোষ, জনাব দিপংকর বাড়ৈ, মো. রহমত উল্লাহ, মো. মামুন, মো. হাসিম উদ্দিন, মো, রোকন উদ্দিন, আবু তাহের ও সাইদুল হাসান।