সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা জোসনা ও আসলামের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১:১৮ পূর্বাহ্ণ

বিএনপি নেতা জোসনা ও আসলামের  মৃত্যুতে মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ডের প্রবীন বিএনপি নেতা রওশন আলী জোসনা ও ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিএনপির এই দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১২নং ওয়ার্ডের প্রবীন বিএনপি নেতা রওশন আলী জোসনা ও ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও রুহুের মাগফেরাত কামনা এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তাদের দুইজনকে জান্নাতুল ফেরদৌস দান করুক…আমিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন