বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টেভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত হোসেন আলী মিয়ার ছেলে রফিক (৩০) ও একই থানার ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত জামান মিয়ার ছেলে ইমন (২৫)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।