ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামে আমিনুল ইসলাম আমান এক নিরীহ নারীর জমি দখলের চেষ্টা কালে গ্রামবাসীর হাতে ঘনধোলাই খেয়ে থানায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রামবাসী ভূমিদস্যু আমানুল্লাহ সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করারও উদ্যোগ নিয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত সোমবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে আমানুল্লাহ ও তার দলবল নিয়ে প্রতিবেশী আলি হোসেনের মৃত পিয়ার আলী ভাইয়ের জমিনে জোরপূর্ব বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য জোরজবস্তি শুরু করে।
এ সময় বিধবা পিয়ার আলী স্ত্রী তার জমিনে বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক তার ঘরের উপর দিয়ে না নিতে বাধা দিলে সন্ত্রাসী আমান বাহিনী ওই বিধবা নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। আর্থনাথ ও চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসে ও সন্ত্রাসী আমান বাহিনীকে গণধোলাই দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পরে জানা যায়, স্থানীয় নিরহ কিছু ছেলেদের পূর্ব শত্রুতার কারণে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে থানায় একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক অভিযোগ দায়ের করে যেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। শুধু তাই নয়! ঘটনাটি সন্ত্রাস বাহিনীর পক্ষে প্রভাবিত করার লক্ষ্যে স্থানীয় কিছু অনলাইন মিডিয়াতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এ বিষয়টি গ্রামবাসীর নজরে আসলে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে গ্রামবাসী জানান তারা দুষ্ট প্রকৃতির ও খারাপ লোক। মানুষের উপর জুলুম ও অন্যায় অত্যাচার নিত্যদিনই তাদের সঙ্গী। এর উপরে অহেতুক ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়। আগেও তারা বিভিন্ন অসহায় মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করে প্রশ্নের সম্মুখীন হয়।