শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বাস চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:১৮ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে বাস চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

সোনারগাঁয়ে মো. মোস্তফা নামে এক বাস চালকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে ওই লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের নাম পরিচয় মো. মোস্তাফা সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ। নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে গত ৪/৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন