শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:২৪ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর গ্রামের মোঃ সোহাগ মিয়া (৩০) নামের এক সব্জি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ব্যবসায়ী সোহাগ গত ৯ ফেব্রুয়ারী দুপুর থেকে নিখেঁাজ আছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারী নিখোজ ব্যবসায়ীর বড় ভাই মোঃ সুমন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোনারগাঁ থানার জিডি নং-৫২৫/১১-০২-২০২৩ইং। নিখোজ ব্যবসায়ীর বড় ভাই মোঃ সুমন মিয়ার কাছ থেকে জানা যায়, আমরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর গ্রামের বাসিন্দা। মোগরাপাড়া চৌরাস্তার শাহাব উদ্দিন সুপার মার্কেটে কঁাচা বাজারে সব্জির ব্যবসা করি।

গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রতি দিনের ন্যায় আমার ছোট ভাই মোঃ সোহাগ মিয়া দুপুর আনুমানিক ১টার দিকে বাড়িতে দুপুরের খাবার খেতে যায়। খাবার খেয়ে দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়ায় আত্মীয় স্বজনদের বাসায় খোজঁ নিয়ে আজও তার সন্ধান পাচ্ছিনা। আমার ছোট ভাই নিখোজ হওয়ার কারনে আমাদের পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল আলম জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে পুলিশ তদন্তে নেমেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন