নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামের মাহিমা (১৩) নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর রহমানের নেতৃত্বে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী হিরাঝিল এলাকা থেকে ঐ কিশোরী ফাহিমা কে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজির পর অবশেষে তথ্যপ্রযুক্তির সাহায্যে দিনব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় সোহান (৫৫) ও রাসেল (৩৬) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণকারী সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা গ্রামের সুজন মানিকের ছেলে ও রাসেল একই গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে।
উল্লেখ্য, ৮/১/২০২৩ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাকে অপহরণ করে ওই আসামিরা।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম নিয়ে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে মেয়েটাকে উদ্ধার করি এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।