সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দেবে গেছে রামচন্দ্রদী বেইলি ব্রিজ, দুপাশে তীব্র যানজট

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:০৭ অপরাহ্ণ

আড়াইহাজারে  দেবে গেছে রামচন্দ্রদী  বেইলি ব্রিজ,  দুপাশে তীব্র যানজট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দুপুরে পাথর বহনকারী একটি ট্রাক রাচমচন্দ্রদী বেইলী সেতু পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে দুর্বল এই সেতুর তিনটি পাটাতন দেবে যায়।

পাটাতন দেবে যাওয়ার ফলে থেকে সেতু দিয়ে বাস, মিনিবাস লেগুনাসহ চার চাকা ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে আটকে থাকে বাস, ট্রাক লেগুনা সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহন।

এসময় ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীরা হেঁটে পার পারাপার হয়। প্রায় দুই ঘণ্টা ধরে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প রাস্তায় তৈরি নির্মানাধীন সেতুতে কম ওজনের যানবাহন চলাচলের জন্য খুলে দেয়াহয়। যানজটের কারণে দিনভর দূর্ভোগ পোহায় যাত্রী সাধারণ।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সেতু দেবে যাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন