শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হুমকি, থানায় অভিযোগ

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হুমকি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পকের পর সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণীকে আপত্তিকর প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় ওই তরুণীকে জান মালের ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো: সারওয়ার (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মো: সারওয়ার সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকার মো: কামালের ছেলে। সে বর্তমানে ওই এলাকায় বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন।
এর আগে গত বুধবার অভিযুক্ত যুবক আপত্তিকর প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় ওই তরুণীকে মুঠোফোনে হুমকি দেন বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের চলতি পথে পরিচয় হয়। এক পর্যায়ে ভুক্তভোগী ওই তরুণীর মুঠোফোন নাম্বার নিয়ে অভিযুক্ত তার সাথে কথাবার্তা বলতেন। সেই সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরির পর অভিযুক্ত যুবক ওই তরুণীকে বিভিন্ন্ সময় বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে যান এবং বিভিন্ন অন্তরঙের মূহুর্তের ছবি মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে অভিযুক্ত যুবক ওই তরুণীকে আপত্তিকর প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় অভিযুক্ত সারওয়ার পূর্বের তোলা অন্তরঙ্গ মূহূর্তের ছবি দিয়ে ওই তরুণীকে ব্ল্যাক মেইল ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জানমালের ক্ষতির হুমকি দেয় অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় ওই তরুণী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন