শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েও ছেলেকে রক্ষা করতে পারেনি মা, নিখোঁজ

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২:১১ অপরাহ্ণ

শিতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েও ছেলেকে রক্ষা করতে পারেনি মা, নিখোঁজ

নারায়ণগঞ্জ বন্দরে শিতলক্ষ্যা নদী পারাপার হওয়ার সময় অবসাবধানতা বসত নৌকা থেকে পড়ে মো. মারুফ (১৮) নামে এক কলেজ পড়–য়া ছাত্র নিখোঁজ হয়েছেন। এ সময় ডুবতে থাকা ছেলেকে বাঁচাতে মা আছমা বেগমও ঝোপ দেন নদীতে।

এরপর থেকেই নিখোঁজ হয় ছেলে মারুফ। পরে নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীদের সহায়তায় মাকে উদ্ধার করা হয়। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মায়ের সাথে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিখেঁাজ মারুফ কদমরসুল কলেজের এইচ এসসিতে ২য় বর্ষের ছাত্র ও বন্দর শাহীমসজিদ এলাকার লিয়াকত আলীর ছেলে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান মিলেনি বলে জানান কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

মা আছমা বেগম জানান, গতকাল বুধবার সন্ধ্যা ছুই ছুই এমন সময়ে বন্দর থেকে ইস্পাহানি ঘাট থেকে নৌকাযোগে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার সময় মাঝ নদীতে আমার ছেলে মারুফ আকস্মিকভাবে নৌকা থেকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেই। কিন্তু আমার ছেলে মারুফ সাতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে নৌকার মাঝি ও অন্যান্য যাত্রিরা আমাকে উদ্ধার করলেও আমার ছেলে মারুফকে খটুজে পায় নাই। ওইদিন রাত থেকে নৌপুলিশ ও কোস্টগার্ডও গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়ে কোন সন্ধান পাওয়া যায় নাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন