শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:০৭ অপরাহ্ণ

আড়াইহাজারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫শ ৬০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা। বৃহষ্পতিবার রাতে উপজেলার দাইরাদী ও মানিকপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জ সদর থানার মইসাখালী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ শাহ আলম (৩৬), মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার বরখাবন গ্রামের শফিক মিয়া ওরফে কলো মিয়ার ছেলে আরিয়ান আহাম্মেদ ওরফে কামরান (১৯), আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার টোকসাদী গ্রামের মৃত নাজিম মোল্লার ছেলে মোঃ ডালিম মোল্লা (৪০) এবং নরসিংদী সদর থানার রাঙ্গামাটি গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আলী হোসেন (৪১)।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের নামে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন