শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে সরকারি খাল ভূমিদস্যুদের দখলে , প্রশাসন নিরব

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | ৫:৫০ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে সরকারি খাল ভূমিদস্যুদের দখলে , প্রশাসন নিরব

নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত প্রায় ২০০০ বছর পুরোনো মেঘনা নদীর শাখা সরকারী খাল দখল করে ভরাট করার প্রস্তুতি চলছে। জানা যায়, দমদমা ব্রিজের নিচে উত্তর দক্ষিণে প্রবাহিত খালের আশপাশের বাসিন্দারা ধীরে ধীরে খালের জায়গা ভরাট করে বাড়িঘর নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় কিছু ভূমিদস্যু ও প্রভাবশালীদের প্রভাবে সরকারী খালের ভিতর মাটি ফেলে স্থায়ী মাটির বাঁধ নির্মাণ করে খালের জমি দখল করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

দেখা যায় খালের অধিকাংশ অংশ বাঁশের খুঁটি দিয়ে মাটি ফেলার প্রস্তুতি গ্রহণ করছে কিছু দুর্বৃত্তরা। প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় প্রভাবশালীরা পাল্লা দিয়ে চালাচ্ছেন সরকারী খাল দখলের মহাউৎসব।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের খাল দখলের ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা সৃষ্টি, কৃষিকাজ ও নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তির শিকার শত শত মানুষ।বার বার আবেদন নিবেদন করেও কোন সুফল পাচ্ছেন না। অনেক লেখালেখির ও উপর মহলে ধন্না দেওয়ার পর মাঝে মধ্যে দু-একটি খালের বাঁধ কাটা হলেও তা কয়েক দিনের ব্যবধানে আবার বাঁধ দিয়ে দেয় দখলবাজ চক্র।’ খাল দখলের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে।এবং সাথে বেড়েছে মশা-মাছির উপদ্রব।

এভাবে জলাশয়গুলো দখল করে বাঁধ নির্মাণের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাবে। গোটা এলাকা পানিতে প্লাবিত হয়ে পড়বে। এছাড়াও ময়লা-আবর্জনা পচে দূর্গন্ধ ছড়াবে এবং বিভিন্ন রোগ-ব্যাধি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকা বাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন