মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ৫:৩৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন  আ’লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা গোলপের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি ছিলেন, সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু, সোনারগঁা উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক ফিরোজ হোসেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, এ্যাড.নুর জাহান, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান সোনারগঁা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সোনারগঁা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সফিকুল ইসলাম সাগর প্রমুখ।এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন