শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ২:৫৮ পূর্বাহ্ণ

বন্দরে গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার

বন্দরে সিমা আক্তার (৩৩) নামে এক হতাশাগ্রস্ত গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলার ঘারমোড়াস্থ জনৈক জয়নাল মিস্ত্রির ভাড়াটিয়া বাড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

আত্মহননকারী গৃহবধূ সিমা আক্তার একই এলাকার মৃত মশি মিয়ার মেয়ে ও একই এলাকার আকাশ মিয়ার স্ত্রী। এ ঘটনায় আত্মহননকারি গৃহবধূর মেয়ে সাদিয়া আক্তার সৌমিলা আক্তার বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

অপমৃত্যুর এজাহার সূত্রে জানা গেছে, অপমৃত্যু মামলার বাদিনী সাদিয়ার পিতা সাইদ মিয়ার সাথে গত ৪ বছর পূর্বে সিমা আক্তারে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে একই এলাকার আকাশ নামে একজনকে বিয়ে করে। ২য় বিয়ের পর বাদিনী মা সিমা আক্তারের সাথে ২য় স্বামী আকাশের বনিবনা না হওয়ার কারনে সিমা আক্তার আলাদা ভাবে বসবাস করে আসছে।

এজাহারের বাদিনী তার শ্বশুড় বাড়িতে থাকার সুবাদে তার মা একা ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় (২১ জানুয়ারী) শনিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত কারনে ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে স্থানীয় এলাকাবাসী আত্মহত্যার ঘটনাটি বন্দর থানা পুলিশকে অবগত করলে সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, অত্মহত্যার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশের তদন্ত অব্যহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন