শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মদনপুর ইউনিয়ন বিএনপির দোয়া

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ১:৩৭ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মদনপুর ইউনিয়ন বিএনপির দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকাল চারটার মদনপুরস্থ ফুলহর ভোজন বিলাস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘয়ু কামানা করা হয় এবং সকল জাতীয়তাবাদী দলের আন্দোলনে শহীদ নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক মামুন ভূইয়া, সহ- সমন্বয়ক শরিফুল ইসলাম শরিফ, সদস্য শাহিন শাহ মিঠু, নাজমুল ইসলাম, ইউসুফ, তমিজ উদ্দিন, শারজাহান, গোলাপ, সবির, জিয়া, আনিসুর রহমান, সেলিম, মঞ্জু, মতিন, মোমেন, বাদল, শারজাহান, আনিছ, মনির, অন্তরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন