শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়তে রাস্তাঘাট পরিস্কার করছে স্বেচ্ছাসেবী তরুণরা

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ৩:০৯ পূর্বাহ্ণ

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়তে রাস্তাঘাট পরিস্কার করছে স্বেচ্ছাসেবী তরুণরা

‘এই শহর আমার, এই দেশ আমার, এই দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমার’ -এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রায় ২ কিলোমিটার জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগঁায়ের অর্ধশত সদস্যরা।

শুক্রবার (২০ জানুয়ারি ) সকাল ৯ টায় উপজেলার ব্যস্ততম এলাকা চৌরাস্তা ফুটওভার ব্রিজ ও তার আশেপাশে জায়গায় এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার এই কার্যক্রম সম্পর্কে বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান রানা বলেন, আমরা নিজের দেশের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করছি। সবার সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই সোনারগঁা তথা পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এসময় বিডি ক্লিন সোনারগাঁয়ের সহ-সমন্বয়ক আরিফুল ইসলাম, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক সাবিতুল হক সিফাত, লজিস্টিক সমন্বয়ক মারুফুল ইসলাম সহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন