শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
পিকআপ যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুন নিহত

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ১২:৫০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুন নিহত

নারায়ণগঞ্জের আড়াইাহজারে পিকআপ ও যাত্রীবাহী বাসে মুখোমুখী সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্যান্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমলকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার সময় ঢাকাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়েমুচরে যায়। এতে পিকআপের সামনের সীটে বসা জিহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন