শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ভাইস চেয়ারম্যানের ভাইয়ের চাঁদা দাবি, মামলা নিচ্ছে না পুলিশ

রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:৩৯ অপরাহ্ণ

বন্দরে ভাইস চেয়ারম্যানের ভাইয়ের চাঁদা দাবি, মামলা নিচ্ছে না পুলিশ

বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানা উল্ল্যাহ সানু ছোট ভাই সন্ত্রাসী ফকির উল্ল্যাহ গং কর্তৃক প্রবাস ফেরৎ বাড়িওয়ালার নিকট ৮ লাখ টাকা চঁাদা দাবির ঘটনায় রহস্যজনক কারণে ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ। থানায় অভিযোগ দায়েরের পরও চঁাদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় প্রশাসনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভূক্তভোগী পরিবারসহ সচেতন মহল। শুক্রবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ওই চঁাদা দাবির ঘটনাটি ঘটে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু নাম ভাংগিয়ে তার ছোট ভাই ফকির উল্ল্যাহসহ তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘ দিন ধরে সোনাকান্দা, রুপালী, এনায়েতনগরসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় সদ্য প্রবাস ফেরৎ মাসুদ আলম সদ্য ক্রয়কৃত বাড়িতে এসে ৮ লাখ টাকা চঁাদা দাবি করে।

ওই সময় নতুন বাড়িওয়ালা প্রবাসী মাসুদ আলম ও তার পরিবার চঁাদা দিবে না বলে জানালে ওই সময় চঁাদাবাজ ফকির উল্ল্যাহসহ তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে মাসুদ আলমসহ একই পরিবারের ৪ জনকে বেদম ভাবে মারটি করে আহত করে।

অভিযোগের বাদিনী নাসিমা আক্তার মুন্নী জানান, আমাদের দেশের বাড়ী লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রশিদপুর এলাকায়। আমার বড় ভাই মাসুদ আলম সৌদি প্রবাসী। গত ১লা জানুয়ারী আমার বড় ভাই সদ্য প্রবাস ফেরৎ মাসুদ আলম বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার বাসিন্দা নুরুল মিয়ার কাছ থেকে সাড়ে ১২ শতাংশ জায়গাসহ একটি বাড়ী ক্রয় করে।

শুক্রবার সাবেক বাড়ীওয়ালা নুরুল মিয়া আমাদের বড় ভাইয়ের ক্রয়কৃত বাড়ীটি আমাদের কাছে হস্তান্তর করে চলে যায়। সাবেক বাড়ীওয়ালা চলে যাওয়ার খবর পেয়ে ঘটনার দিন বেলা ১১টায় সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত আলাজউদ্দিন মিয়ার ছেলে ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্ল্যাহ সানু ছোট ভাই ফকির উল্ল্যাহ, একই ওয়ার্ডের এনায়েতনগর এলাকার বাবু, সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মুজাম্মেল মিয়ার ছেলে সুমন একই এলাকার আশাবুদ্দীন মিয়ার ছেলে জনী ও রাসেলসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী আমার ভাইয়ের সদ্য ক্রয়কৃত বাড়ীতে অনাধিকার ভাবে প্রবেশ করে।

পরে উল্লেখিত সন্ত্রাসীরা আমাদের কাছে ৮লাখ টাকা চঁাদা দাবি করে। ওই সময় আমার ভাই টাকা দিতে অপরগতা প্রকাশ করলে চঁাদাবাজরা ক্ষিপ্ত হয়ে আমার বড় ভাই মাসুদ আলমকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।

ওই সময় আমি ও আমার ভাবী এবং আমার আরেক ভাই নেসার হাসান (৪০) হামলাকারিদের কবল থেকে রক্ষা করতে এগিয়ে আসলে উল্লেখিত চঁাদাবাজরা আমাদেরকে পিটিয়ে নিলাফুল জখম করে ভাড়াটিয়া ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমার ভাই মাসুদ আলম বন্দর থানা পুলিশে সরপন্ন হলে খবর পেয়ে পুলশ দ্রুত ঘটনাস্থলে এসে তালাবদ্ধ ঘর খুলে দেয়।

চঁাদাবাজদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অভিযোগের বাদিনী ও তার পরিবার নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান,অভিযোগটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন