আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ২০ লিটার চোলাই মদ, বিপুল পরিমান মাদক তৈরির সরাঞ্জমসহ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
বৃহস্প্রতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার রহমানের ছেলে আবুল হাসেম (৫৮) ও একই এলাকার ছাত্তার এর স্ত্রী মিনারা বেগম (৪২)।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, গোপলদী বাজারের রামচন্দ্রদী এলাকাতে সাত্তার ও তার স্ত্রী মিনারা ও আবুল হাসেম দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আসছিল। গোপনে সংবাদ পেয়ে সকালে তাদের মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেফতার ও তাদের নিকট থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।