মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | ২:০২ পূর্বাহ্ণ

বন্দরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ৩ হাজার ৮শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান ওরফে জামান (২৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিসি-১ ।
শনিবার (৭ জানুয়ারী) ভোর ৬টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্ট্রেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১ ডিএডি ওয়ারেন্ট অফিসার মো. নাছির উদ্দীন বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ওরফে জামান ময়মনসিংহ জেলার একই থানার কাউনিয়া এলাকার মানিক মিয়ার ছেলে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব-১১ ডিএডি ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দীনসহ সঙ্গীয় র্ফোস শনিবার ভোরে বন্দর উপজেলার মদনপুর রাফি পেট্রোল পাম্পের সামনে গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি নীল রং এর এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ৩ হাজার ৮শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান ওরফে জামান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করলে পুলিশ ওই মামলায় শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন