বন্দরের মদনপুরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলীনূর এর উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭৫ পাউন্ড কেক কেটে কাটা হয়।
(৪ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গাজী আরিফুল ইসলাম আলীনূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের দিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জনাব সাইফুল ইসলাম পলাশ, মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব আমান উল্লাহ আমান,মদনপুর ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ধামগড় ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মেম্বার, মদনপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বন্দর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রৌকশলী হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী।
বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শেখ সুমন, যুবলীগ নেতা গাজী রাশেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক রোমান শিকদার জেলা ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম, মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সজীব হোসেন অর্নব,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।