শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ২০ বেদে পরিবারের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে “শ্লোগান” নামের সামাজিক সংগঠন

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | ১:৫৫ পূর্বাহ্ণ

বন্দরে ২০ বেদে পরিবারের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে “শ্লোগান” নামের সামাজিক সংগঠন

নারায়ণগঞ্জের বন্দরে ২০ টি বেদে পরিবারের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে “শ্লোগান” নামের এক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকার বেদেপল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. শেখ বিল্লাল হোসেন।

সংগঠনটির সভাপতি মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, তরুণ বয়সে মানবসেবা করার, মানুষের পাশে দঁাড়ানার আগ্রহটা বেশি থাকে। কিন্তু কোনো প্লাটফর্ম না থাকার কারণে অনেকেরই ওই ভালো কাজগুলো করা হয়ে উঠে না। সেজন্য আমাদের এই সংগঠনটি গঠন করা। সংগঠনটির মাধ্যমে মানুষের জন্য আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করি। এইসব ভালো কাজের মাধ্যমে আমাদের মনে অন্যরকম প্রশান্তি কাজ করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. শেখ বিল্লাল হোসেন জানান, বেদে সম্প্রদায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব সুদৃঢ়। তাদের পাশে দঁাড়ানোর জন্য আমি শ্লােগান সংগঠনটিকে ধন্যবাদ জানাই। বর্তমানে সমাজ থেকে সামাজিক মেলবন্ধন উঠে যাচ্ছে। এইসব সামাজিক সংগঠনের মাধ্যমে তা আবারও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আশা করছি, শ্লোগান দুর্বার গতিতে আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং সর্বশেষ সংগঠনটির উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ই অক্টোবর প্রতিষ্ঠিত এই সংগঠনটি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, অস্বচ্ছল মানুষকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন