শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আবুবকর সিদ্দিক (রাঃ) মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রফিক রানা, স্টাফ রিপোর্টার

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৫:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে আবুবকর সিদ্দিক (রাঃ) মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের  কলাগাছিয়া হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বাৎসরিক ওয়াজ মাহফিল রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (এমপি)।

মাহফিলে সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি মজিবুল্লাহ নাহিদ, সেক্রেটারী যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম রানা, মোঃ সিরাজুল ইসলাম, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালিব ভূঁইয়া, সাখাওয়াত মেম্বার, মজিবুর রহমান, আব্দুল্লাহ মিয়া,গোলাম রহমান মিয়া, মীর সোহেল, ছগির আহাম্মেদ,আমজাদ হোসেন, ফজর আলী শহিদুল ইসলাম জনি সহ মাদরাসা পরিচালনা কমিটির সকল সদস্যগণ।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মিজানুর রহমান কাসেমী। অনুষ্ঠানের স্বার্বিক তত্বাবধানে ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে চার জন নতুন হাফেজকে পাগড়ী পরানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন